মোল্লারগাও ইউপি’র খালপারে পেপে চাষ বিষয়ক কৃষকদের কর্মশালা অনুষ্টিত

লেখক:
প্রকাশ: ৬ years ago
Exif_JPEG_420

Manual3 Ad Code

মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইন্সটিটিউট সিলেট এর উদ্যোগে গতকাল রোববার (৩১-০৫-২০) কৃষকদের মধ্যে একদিনের এক প্রশিক্ষণ কর্মশালা দক্ষিণ সুরমার মোল্লারগাও ইউনিয়নের খালপার গ্রামে অনুষ্টিত হয়। কৃষিক্ষেত্রে বিশেষ অবদান রাখায় রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত কৃষক সৈয়দুর রহমানের বাড়ীতে অনুষ্টিত হয় দিনব্যাপী এ কর্মশালা।

কর্মশালায় মৃত্তিকা সম্পদ উন্নয়ন সিলেটের উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড: এনায়েত উল্লাহ, উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড: মোহাম্মদ আবু সাদাত হোসেন, মৃত্তিকা সম্পদ উন্নয়ন সিলেটের আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তা মেহেদী হাসান কৃষকদের মাটির নমুনা সংগ্রহ পদ্ধতি,জমি থেকে মাটির নমুনা সংগ্রহ,সংগৃহিত মাটির নমুনা মিশ্রিতকরন এবং চারা রোপনসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন। পরে অতিথিবৃন্দ কর্মশালায় অংশগ্রহনকারী কৃষকদের মধ্যে পেপে গাছের চারা বিতরন করেন।
কর্মশালায় অংশনেন সিআইজি খালপার শাখার সভাপতি জিয়াউল ইসলাম,ডা.তায়েফ আহমদ,দুলাল আহমদ,সাহেদ আহমদ,পুরানগাও শাখার সভাপতি ইয়াকুব মিয়া,আব্দুল কাইয়ুম,রাজা মিয়া,সমসাদ মিয়া,মো: আফতাব উদ্দিন, বেলাল আহমদসহ প্রমুখ।
সভায় উপস্থিত কৃষকবৃন্দ করোনাকালীন অবসর সময়ে সবজিচাষে উদ্ধোদ্ধকরনে উৎসাহ দেয়ায় বাংলাদেশ দেশের কৃষিবান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান। কৃষকরা কৃষি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিকট দাবি জানিয়ে বলেন, আগামীতে ইউনিয়নের খালপার গ্রামকে পেপে চাষের জন্য আরো সহযোগিতার আহবান জানান এবং এই গ্রামকে পেপে চাষের জন্য কৃষকরা মডেল হিসাবে গড়ে তুলতে ঐক্যবদ্ধ।
কর্মশালায় কমন ইন্ট্যারেষ্টেড গ্রæপ (সিআইজি) দক্ষিণ সুরমার মোল্লারগাও ইউনিয়নের খালপার,সৈয়দপুর ও পুঁরানগাও এর সদস্যবৃন্দ অংশ গ্রহন করেন। একদিনের কর্মশালায় সিআইজি এবং ননসিআইজি’র প্রায় ৪০ জন সদস্য অংশগ্রহন করেন। বিজ্ঞপ্তি

Manual1 Ad Code

 

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code