৫ দিন আটকে থাকার পর হিলি বন্দর দিয়ে পেঁয়াজের ট্রাক আসা শুরু

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual8 Ad Code

অবশেষে সীমান্তে পাঁচ দিন ধরে আটকে থাকা পেঁয়াজের চালান হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে শুরু করেছে। আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় ভারত থেকে পেঁয়াজ নিয়ে ভারতীয় ট্রাকগুলি বন্দরের পানামা পোর্টে প্রবেশ করে। তবে আটকে পড়া এসব ট্রাকের কিছু পেঁয়াজ নষ্ট হয়েছে বলে দাবি করেছেন আমদানিকারকরা।

হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ বলেন, ‘শুধু গত ১৪ সেপ্টেম্বরের আগে এলসি করা পেঁয়াজগুলো ভারত সরকার রপ্তানির অনুমতি দিয়েছে। একারণে ২৪৬ মেট্রিক টন পেঁয়াজ শনিবার হিলি স্থলবন্দর দিয়ে দেশে আমদানি হচ্ছে। গত পাঁচ দিন ধরে সীমান্তে আটকে থাকার কারণে কিছু পেঁয়াজ নষ্ট হয়ে গেছে। এতে আমরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। আশা করছি, বাকি ১০ হাজার মেট্রিক টন পেঁয়াজ পর্যায়ক্রমে আমদানি করা হবে।’

Manual6 Ad Code

এদিকে গতকাল শুক্রবার রাতে ভারতের বানিজ্য মন্ত্রণালয় রপ্তানি বন্ধের আগে সীমান্তের আটকে থাকা পেঁয়াজ বাংলাদেশে রপ্তানির অনুমতি দেওয়ায় আজ শনিবার থেকে আমদানি শুরু হয়।

Manual5 Ad Code

গত ১৪ সেপ্টেম্বর ভারত সরকার অভ্যন্তরীণ বাজারে সংকট ও মূল্যবৃদ্ধির অজুহাত দেখিয়ে হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়। এর ফলে বন্দরের ভারত অংশে ২৫০-৩০০ পেঁয়াজ বোঝাই ভারতীয় ট্রাক আটকা পড়ে। ভারত থেকে এই পাঁচ দিন আমদানি না হওয়ায় বন্দরের বাজারগুলোতে দামে বড় ধরনের প্রভাব পড়ে। এতে করে ৪০ টাকার পেঁয়াজ এক লাফে বেড়ে ৬৫-৭০ টাকায় বেচা-কেনা হয়।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code