মৌলভীবাজারের মেয়ে জোৎস্না ইসলাম লন্ডনের রেডব্রিজের মেয়র নির্বাচিত

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual3 Ad Code

লন্ডন অফিস : ব্রিটেনের মূলধারার রাজনীতিতে আরেক বাঙালি নারীর সাফল্য যুক্ত হলো। মৌলভীবাজারের মেয়ে ও সুনামগঞ্জ জগন্নাথপুরের পুত্রবধু কাউন্সিলার জোৎস্না ইসলাম লন্ডন বারা অব রেডব্রিজের মেয়র নির্বাচিত হয়েছেন।
মেয়র জ্যোৎস্নার স্বামী সাম ইসলাম কমিউনিটি ব্যক্তিত্ব ও একই কাউন্সিলের কাউন্সিলার। এ দম্পতি এক ছেলে ও এক মেয়ে নিয়ে লন্ডনের রেড ব্রিজেই দীর্ঘদিন ধরে বসবাস করছেন।

Manual7 Ad Code

মৌলভীবাজার জেলা সদরের একাটুনা ইউনিয়নের উত্তর মোলাইম গ্রামের কৃতিময় পুরুষ লন্ডনের প্রবীণ ব্যবসায়ী ও সমাজসেবক মরহুম আব্দুর রহমান (মন্নাফ মিয়া) ও বেগম মুহিবুন্নাহারের (মা – বাবার) স্বদিচ্ছা ছিলো ছেলে মেয়েরা বাংলাদেশ এবং ইউকে দু’দেশের শিক্ষা, সাহিত্য, সংষ্কৃতি ও সামাজিক পরিবেশে বেড়ে উটা এবং এই কারণেই দেশে মৌলভীবাজারে আলী আমজাদ সরকারি উচ্চ বিদ্যালয় ও মৌলভীবাজার সরকারি মহা বিদ্যালয়ে লেখাপড়া করেন, এবং লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় ও পারদর্শী ছিলেন, স্থানীয় ও বিভাগীয় পর্যায়ে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে অনেক পদক অর্জন করেন ।

Manual2 Ad Code

১৯৮৬ সালে আবার লন্ডনে এসে লোকাল গভর্নমেন্ট এ চাকরির পাশাপাশি এম বি এ করেন তিনি বেঙ্গলি পোর্টস কাউন্সিল বাংলাদেশী কমিউনিটির জন্য বিভিন্ন সোস্যাল সার্ভিসের জন্য টিভি প্রোগ্রাম, লন্ডনে রেডব্রিজ বৈশাখী মেলা ট্রাষ্টের অর্গেনাইজার. সিনেবাজ ফিল্ম প্রোডাকসন্স এর চেয়ারম্যান. বিদেশে বাংলা চলচিত্রের প্রচার, প্রসার ও জনপ্রিয়তা প্রতিষ্টার লক্ষে লন্ডনে বেঙ্গলী ফিল্ম ক্লাব নামে একটি সংগঠন করেন এবং লন্ডনে অনেকগুলো বাংলা ছবির প্রদর্শন করেন এবং নিজ এলাকার একাটুনা ইউনিয়ন ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ট্রাষ্টি এবং ইউকে বিডি টিভির অন্যতম ডিরেক্টর সহ লন্ডনে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত আছেন। তিনি বর্তমানে রেডব্রিজ লেবার পার্টির ভাইস চেয়ারম্যান এর দায়িত্ব পালন করছেন ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code