মৌলভীবাজারে ঈদ উল ফিতরের নামায পড়লেন জেলার শতাধিক মুসল্লী

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual8 Ad Code
মৌলভীবাজার প্রতিনিধিঃ
সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ উল ফিতরের নামায পড়লেন জেলার শতাধিক পরিবারের মুসল্লী। নামাজ শেষে দেশ ও জাতির উদ্দেশ্যে মোনাজাত করা হয়।
বৃহস্পতিবার (১৩ মে) সকাল ৭টায় মৌলভীবাজার শহরের সার্কিট হাউস এলাকার আহমেদ শাবিস্তা নামক বাসার ছাদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নামাযে বিভিন্ন এলাকা আগত নারী ও পুরুষ অংশ নেয়।
নামাযে ইমামতি করেন আলহাজ্ব আব্দুল মাওফিক চৌধুরী (পীর সাহেব উজান্ডি)
এছাড়া জেলার কুলাউড়া, বড়লেখা ও শ্রীমঙ্গলেও পৃথক পৃথক ঈদের নামায আদায় করার খবর পাওয়া গেছে।
নামায শেষে দেশ জাতিসহ ফিলিস্তিনের মসলমান এবং সর্বোপরি করোনা ভাইরাস থেকে সারা বিশ্ব মুক্ত হওয়ার জন্য মোনাজাত করা হয়।
আলহাজ্ব আব্দুল মাওফিক চৌধুরীর (পীর সাহেব উজান্ডি) অনুসারী হাফেয মাজেদুল হক সজীব জানান, দীর্ঘদিন ধরে তারা সৌদি আরবের সাথে মিল রেখেই এই নামায আদায় করছেন।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code