ময়মনসিংহ বিদ্যুৎ পাওয়ারে আগুন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহ নগরীর কেউওয়াটখালি বিদ্যুৎ পাওয়ার কেন্দ্রে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। খবরে পেয়ে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ৪ ইউনিট ঘটনাস্থলে পৌছে ১ ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। অগ্নিকান্ডের কারন জানা যায়নি।
মঙ্গলবার দুপুর ১ টার দিকে এ আগুনের সুত্রপাত ঘটে।
ময়মনসিংহ বিদ্যুৎ পাওয়ার ডিভিশন ২ এর প্রধান প্রকৌশলী ইন্দ্রজিত এই খবরের সত্যতা নিশ্চিত করে জানান, দুপুর ১ টার দিকে কেওয়াটখালী বিদ্যুৎ কেন্দ্রে আগুনের সূত্রপাত ঘটে। সেখানে ৩ টি ট্রান্সফরমা ছিল। তারমধ্যে একটি সম্পূর্ণ পুড়ে যায়। এখন ময়মনসিংহ বিভাগের শেরপুর, জামালপুর, নেত্রকোনা ও ময়মনসিংহসহ ৪ টি জেলায় বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪ টি ইউনিট এসে প্রায় ১ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনে। ধারনা করা হচ্ছে সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে কি পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো বলা যাচ্ছেনা। তদন্ত করে ক্ষতির পরিমান বের করা হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code