২৫ জেলার ২৫ পৌরসভায় বাড়ছে স্যানিটেশন সুবিধা

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual1 Ad Code

বিশেষ প্রতিবেদন:জেলা শহরের ২৫টি পৌরসভায় নিরাপদ ও টেকসই স্যানিটেশন ব্যবস্থা এবং সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে জনস্বাস্থ্য, জীবনযাত্রার মান ও পরিবেশব্যবস্থার উন্নয়নের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে ‘বাংলাদেশের ২৫টি শহরে অন্তর্ভুক্তিমূলক স্যানিটেশন’ শীর্ষক প্রকল্প প্রহণ করা হয়েছে। এ জন্য প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ২ হাজার ২১০ কোটি ৭০ লাখ ৭৪ হাজার টাকা।
২০২২ সালের অক্টোবরে শুরু হওয়া প্রকল্পটি শতভাগ বাস্তবায়ন হবে ২০২৭ সালের ৩০ জুন মেয়াদে। দেশের ৮ বিভাগের (ঢাকা, রাজশাহী, খুলনা, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, ময়মনসিংহ ও রংপুর) মনোনীত ২৫টি জেলা সদরের ২৫টি পৌরসভায় প্রকল্পটি বাস্তবায়িত হবে।

Manual4 Ad Code

পরিকল্পনা কমিশন সূত্র জানিয়েছে, স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে নেওয়া প্রকল্পটি বাস্তবায়ন করবে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর। প্রাক্কলিত ব্যয়ের ২ হাজার ২১০ কোটি ৭০ লাখ ৭৪ হাজার টাকার মধ্যে সরকারের নিজস্ব তহবিল (জিওবি) থেকে জোগান দেওয়া হবে ৩২৮ কোটি ৪৯ লাখ ৪০ হাজার টাকা। এর বাইরে এশীয় পরিকাঠামো বিনিয়োগ ব্যাংক (এআইআইবি) থেকে প্রকল্প ঋণবাবদ সহায়তা পাওয়া যাবে ১ হাজার ৮৮২ কোটি ২১ লাখ ৩৪ হাজার টাকা।

কমিশন জানিয়েছে, বাংলাদেশের জেলা শহরের ২৫টি পৌরসভায় নিরাপদ ও টেকসই স্যানিটেশন সিস্টেম এবং সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে জনস্বাস্থ্য, জীবনযাত্রার মান ও পরিবেশব্যবস্থার উন্নয়নই প্রকল্প গ্রহণের মূল উদ্দেশ্য। প্রকল্পের আওতায় ১২ হাজার ৩১২টি হাউসহোল্ড ল্যাট্রিন ও ১ হাজার ৩৫০টি কমিউনিটি ল্যাট্রিন, ১৩০টি পাবলিক টয়লেট ও ১৭৩টি ডি-ওয়াট সিস্টেম, ৩১ হাজার ৪৯৬টি পয়োবর্জ্য ধারক বা কন্টেইনমেন্ট সিস্টেম ও ২৭টি পয়োবর্জ্য বা ফেকাল স্লাজ ড্রাইং সিস্টেম, ৩০টি কঠিন বর্জ্য বা সলিড ওয়েস্ট ব্যবস্থাপনা প্ল্যান্ট (সর্টিং, কম্পোস্টিং, ল্যান্ড ফিলিং, তরল বর্জ্য পরিশোধন বা লিচেট ট্রিটমেন্ট) ও ৩২টি কঠিন ও পয়োবর্জ্য পরিশোধনাগার নির্মাণ করা হবে। সম্পদে পরিবর্তন, পুনর্ব্যবহার ও রূপান্তরের লক্ষ্যে আধুনিক, উদ্ভাবন সমৃদ্ধ, যান্ত্রিক প্রযুক্তি, ৩৪৭ কিলোমিটার বিভিন্ন ধরনের আরসিসি ড্রেন, ৩০টি উৎপাদক নলকূপ, ১০০ কিলোমিটার পাইপ লাইন, ১০০টি ডিস্লাজিং ট্রাক ও ৫০টি ডাম্প ট্রাক, ২৭০টি কঠিন বর্জ্য সংগ্রাহক ভ্যান ও ৮১০টি হ্যান্ড ট্রলি এবং ২৫টি এক্সক্যাভেটর সংগ্রহ করা হবে।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code