যা বললেন বিদায়ী চীনা রাষ্ট্রদূত

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual2 Ad Code

ভারত প্রতিনিধি: চীন ও ভারত গুরুত্বপূর্ণ প্রতিবেশী। দুই দেশের মধ্যে কিছু মতপার্থক্য থাকবে। এটাই স্বাভাবিক। মূল বিষয় হচ্ছে এই পার্থক্যগুলো কীভাবে সামাল দেওয়া যায়। ভারত এমন মন্তব্য করেছেন ভারতে নিযুক্ত বিদায়ী চীনা রাষ্ট্রদূত সান ওয়েইডং।

Manual7 Ad Code

দিল্লিতে নিযুক্ত চীনা দূতাবাসের ওয়েবসাইটে রাষ্ট্রদূত সান ওয়েইডং-এর বক্তব্য পোস্ট করা হয়েছে। তিনি বলেন, আমাদের দুই দেশের স্বার্থ নিজেদের মধ্যকার মতবিরোধের চেয়ে অনেক বেশি বড় ও গুরুত্বপূর্ণ। ফলে উভয় পক্ষকেই পরস্পরের রাজনৈতিক পদ্ধতিকে সম্মান করা উচিত। অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানো কারও জন্যই উচিত নয়।

চীনের সঙ্গে ভারতের সম্পর্ক, দুই দেশের যোগাযোগ ব্যবস্থা এবং সমন্বয় নিয়েও কথা বলেন সান ওয়েইডং। তিনি বলেন, ‘চীন ভারতীয় নাগরিকদের জন্য ভিসা আবেদন আরও সহজ করেছে। শিক্ষার্থীদের জন্য ভিসা আবেদন নেওয়া শুরু করেছে। অন্য কারণে চীনমুখী ব্যক্তিদেরও ছাড়পত্র দেওয়া হচ্ছে।’

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code