যুক্তরাজ্যের আদালতের রায়: অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেয়া হবে না

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: বিকল্প ধারার সংবাদমাধ্যম উইকিলিকস-এর প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়া হবে না। সোমবার যুক্তরাজ্যের লন্ডনের একটি আদালত এই রায় দিয়েছেন। অ্যাসাঞ্জের মানসিক স্বাস্থ্যের অবস্থা এবং যুক্তরাষ্ট্রে আত্মহত্যার ঝুঁকির কথা বিবেচনায় নিয়ে এই রায় দিয়েছেন বিচারক। যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা এই রায়ের বিরুদ্ধে আপিল করবে। ২০১২ সালের জুন থেকে লন্ডনে ইকুয়েডর দূতাবাসে রাজনৈতিক আশ্রয়ে ছিলেন উইকিলিকস প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। ২০১৯ সালের এপ্রিলে রাজনৈতিক আশ্রয় প্রত্যাহার করে তাকে ব্রিটিশ পুলিশের হাতে তুলে দেয় ইকুয়েডর। ওইদিনই তাকে জামিনের শর্ত ভঙ্গের দায়ে দোষী সাব্যস্ত করেন ব্রিটিশ আদালত। ব্রিটিশ পুলিশও অ্যাসাঞ্জকে হেফাজতে নিয়েই জানিয়েছিল, যুক্তরাষ্ট্রের অনুরোধেই তাকে গ্রেফতার করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code