যুক্তরাজ্যের সুপ্রীম কোর্টের রায়: শামীমা ব্রিটেনে ফিরতে পারবেন না

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual7 Ad Code

যুক্তরাজ্য অফিস : .

Manual3 Ad Code

শামীমা আর ব্রিটেনে ফিরতে পারবেন না— বলে সিদ্ধান্তে পৌঁছেছে যুক্তরাজ্যের সুপ্রীম কোর্ট।
প্রায় ৬ বছর পূর্বে শামীমা বয়স ছিল তখন ১৫ বছর। বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক শামীমা বেগম ২০১৫ সালের ফেব্রুয়ারি মাসে পূর্ব লন্ডনের আরো দুজন স্কুলপড়ুয়া মেয়েসহ যুক্তরাজ্য ত্যাগ করে তুরস্ক হয়ে সিরিয়া চলে যান, এবং ইসলামিক স্টেট গোষ্ঠীর সাথে যোগ দেন।

সেখানে তিনি একজন ডাচ জিহাদিকে বিয়ে করেন। দু বছর আগে ব্রিটেনের তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাজিদ জাভিদ জাতীয় নিরাপত্তা সংক্রান্ত কারণ দেখিয়ে তার নাগরিকত্ব বাতিল করেন।

Manual4 Ad Code

শুক্রবার ( ২৬ ফেব্রুয়ারি ২০২১) যুক্তরাজ্যের সুপ্রীম কোর্ট এ সিদ্ধান্ত নিয়েছে যে, আইএস এ যোগ দেয়ার উদ্দেশ্যে লন্ডন থেকে সিরিয়ায় পালিয়ে যাওয়া বাংলাদেশী বংশোদ্ভূত তরুণী শামীমা বেগম ব্রিটেনে আর ফিরতে পারবেন না। ।

Manual4 Ad Code

উল্লেখ্য বর্তমানে ২১ বছর বয়স্ক শামীমা বেগম তার ব্রিটিশ নাগরিকত্ব বাতিলের মামলায় আত্মপক্ষ সমর্থনের জন্য ব্রিটেনে ফিরতে চেয়েছিলেন।
কিন্তু এক সর্বসম্মত রায়ে সুপ্রিম কোর্ট বলেছে, তাকে ব্রিটেনে ফিরতে না দিয়ে সরকার শামীমা বেগমের অধিকার লংঘন করেনি।
তিনি এখন উত্তর সিরিয়ায় সশস্ত্র রক্ষীর প্রহরাধীন একটি শিবিরে বাস করছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code