যুক্তরাজ্যে একদিনে করোনা শনাক্ত অতীতের সব রেকর্ড ছাড়ালো

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual7 Ad Code

নিউজ ডেস্কঃ মহামারি করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে আবারও বিশ্বব্যাপী ভাইরাসটির প্রভাব বাড়তে শুরু করেছে। সবচেয়ে বেশি খারাপ অবস্থার দিকে যাচ্ছে যুক্তরাজ্য। দেশটিতে গত একদিনে রেকর্ড ৭৮ হাজার ৬১০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। যা করোনার প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে সর্বোচ্চ। খবর প্রকাশ করেছে দ্য গার্ডিয়ান, দ্য মিরর ও বার্তা সংস্থা রয়টার্স।

Manual2 Ad Code

প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় বুধবার (১৫ ডিসেম্বর) যুক্তরাজ্যে ৭৮ হাজার ৬১০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। সামনে এই সংখ্যাটা আরও বাড়তে পারে। এর আগে চলতি বছরের জানুয়ারিতে একদিনে সর্বোচ্চ ৬৮ হাজার ৫৩ জন করোনা রোগী দেখেছিল দেশটি। সবমিলিয়ে যুক্তরাজ্যে এ পর্যন্ত ১ কোটি ১০ লাখের বেশি মানুষের শরীরে ভাইরাসটি পাওয়া গেছে।

এদিকে, ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন সতর্ক করে বলেছেন, যুক্তরাজ্যে করোনার নতুন ঢেউ আঘাত হানতে পারে। এরই মধ্যে দেশটিতে ওমিক্রন জরুরি অবস্থা ঘোষণা করেছেন তিনি।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code