

মোঃ ছুরত মিয়া (টেইমসাইড প্রতিনিধি) ঃ বৃটেন সফররত ঢাকা ১৬ আসনের সংসদ সদস্য ও ঢাকা পল্লবী থানা আওয়ামী লীগের সভাপতি ইলিয়াছ আলী মোল্লা‘র সাথে মতবিনিময় করেছে হাইড আওয়ামিলীগ। গত ৩ আগষ্ট হাইডের বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনে স্থানীয় আওয়ামীলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী ও কমিউনিটি নেতৃবৃন্দের উপস্থিতিতে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। হাজী মোঃ আজাদ মিয়ার সভাপতিত্বে ও মোঃ ছুরত মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাইড স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব মোঃ জুহেদুর রহমান। মতবিনিময় সভায় ইলিয়াছ আলী মোল্লা এমপি বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের ক্রমবর্ধমান বিভিন্ন উন্নয়নের কথা উল্লেক কওে অতীতের ন্যায় ভবিষ্যতেও মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে সমর্থন করার জন্য প্রবাসীদের প্রতি আহবান জানান। মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রেটার ম্যানচেষ্টার আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সুরাবুর রহমান, ওল্ডহাম আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ হান্নান মিয়া, রচডেল আওয়ামী লীগ সহ-সভাপতি এম.এ. বাসিত,হাইড বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি নাসির খান সোয়েব,বঙ্গবন্ধু স্মৃতি সংসদ এর সভাপতি এম.এ. মল্লিক ও সিলেট সরকারী এম.সি কলেজের সাবেক ভি.পি সৈয়দ মুজিবুর রহমান। বক্তব্য রাখেন মোঃ হেদায়াতুল ইসলাম নওয়াব, রিয়াজ কিবরিয়া বেলাল, মোঃ ছাইফুল আলম-কয়ছর, ফয়ছল আহমদ, ইকবাল সমুজ ও জুহেদুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।