যুক্তরাজ্যে নোয়াখালী উৎসব ২০২২ উদযাপিত

লেখক: Nopur
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

মুহাম্মদ সালেহ আহমদ, লন্ডন :

নোয়াখালী জেলার ২০০ বছর পদার্পণে যুক্তরাজ্যে নোয়াখালী উৎসব অনুষ্ঠিত।  যুক্তরাজ্যে নোয়াখালী সমিতি ইউকের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে নোয়াখালী উৎসব ২০২২ উদযাপিত হয়েছে। যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের রয়্যাল রিজেন্সি হলে ১২ জুন রোববার স্থানীয় সময় বেলা ১১টায় উদ্বোধন হয়ে নানা আয়োজন শেষে রাত ১১টায় শেষ হয় নোয়াখালীবাসীর এ উৎসব। এদিন যুক্তরাজ্যে বসবাসরত নোয়াখালীর মানুষেরা দিনভর আনন্দ-উৎসবে পার করেন।

অনুষ্ঠানে যোগ দেন বিলেতের স্থানীয় রাজনীতিবিদ, বেশ কয়েকজন এমপি, মেয়র, কাউন্সিলর বাংলাদেশি বংশোদ্ভূত এমপিসহ অনেকে। যোগ দেন সদ্য নির্বাচিত টাওয়ার হ্যামলেটস কাউন্সিল থেকে নির্বাচিত নির্বাহী মেয়র লূতফুর রহমান। এ সময় যুক্তরাজ্যে সাম্প্রতিক স্থানীয় কাউন্সিল নির্বাচনে বৃহত্তর নোয়াখালী অঞ্চলের বেশ কয়েকজন নির্বাচিত কাউন্সিলর, মেয়র, মুক্তিযোদ্ধা ও কমিউনিটিতে অবদান রাখা অনেক ব্যক্তিকে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়।

Manual8 Ad Code

উল্লেখ্য বাংলাদেশে মেঘনার অববাহিকায় বঙ্গোপসাগরের কোল ঘেঁষে জন্ম নেওয়া নোয়াখালী বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত চট্টগ্রাম বিভাগের প্রাচীন ঐতিহ্যবাহী একটি জেলা। যার পূর্ব নাম ছিলো ভূলুয়া। ১৮২১ সালে ভূলুয়া নামে প্রতিষ্ঠা লাভের পর ১৮৬৮ সালে এই জেলার নাম বদলে রাখা হয় নোয়াখালী। দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান, জাতীয় রাজনীতিতে সক্রিয় অংশ গ্রহণসহ নানা কারণে সারা বাংলাদেশে এই অঞ্চল বেশ আলোচিত।        ২০২১ সালে নোয়াখালী জেলা প্রতিষ্ঠার ২০০ বছর পূর্ণ হয়েছে।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code