যুক্তরাজ্যে বার্মিংহাম খেলাফত মজলিসের আলোচনা সভা ও ইফতার মাহফিল

লেখক:
প্রকাশ: ৯ years ago

Manual1 Ad Code

রাজু আহমেদ ঃ বার্মিংহাম খেলাফত মজলিসের উদ্যোগে রমজানের তাৎপর্য শীর্ষক এক আলোচনা সভা,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বার্মিংহাম খেলাফত মজলিসের বিপুল সংখ্যক নেতাকর্মী ছাড়াও স্থানীয় আলেম উলামাদের উপস্থিতিতে গত ৭ জুন বার্মিংহামের স্মলহীথের পঞ্চখানা রেষ্টুরেন্টে এই আলোচনা সভা,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। বার্মিংহাম সভাপতি মাওলানা এনামুল হাসান সাবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মৌলানা আ ফ ম শুয়াইবের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা সম্প্রতি লন্ডন ও মানেষ্টারে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন ইসলামের নাম নিয়ে যারা এই সমস্ত কর্মকান্ড ঘটাচ্ছে তারা সত্যিকার ইসলামের শত্রু;ইসলাম কখনো কোনো সন্ত্রাসবাদ কিংবা নিরীহ মানুষ হত্যাকে সমর্থন করেনা। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য খেলাফত মজলিসের সহ-সভাপতি মুফতি মাওলানা তাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন যুক্তরাজ্য বিএনপি‘র উপদেষ্টা আলহাজ্ব আব্দুল লতিফ জেপি। বক্তব্য রাখেন কভেন্ট্রি রোড জামে মসজিদ ও ইসলামিক সেন্টারের সহ-সভাপতি মাওলানা এটিএম মোকাররাম হাসান,মিডল্যান্ডস খেলাফত মজলিসের সভাপতি কারী আব্দুল মুকিত আজাদ,সাধারণ সম্পাদক সৈয়দ কবির আহমদ,র্বামিংহাম জমিয়তের সহ-সভাপতি ক্বারী মৌলানা আব্দুল হাফিজ,মিডল্যান্ডস উলামা পরিষদের সভাপতি মাওলানা আবদুর রব ফয়জী,বার্মিংহাম ওয়েষ্ট মিডল্যান্ডস বিএনপির সভাপতি সভাপতি সৈয়দ জমশেদ আলী,বাংলা কাগজের সেক্রেটারী আলহাজ খছরু খান,উপদেষ্টা আলহাজ্ব ইনামুর রহমান,কমিউনিটি নেতা ডঃ শাফায়াত আলী খান,আলহাজ আব্দুল আজীজ,মাওলানা আনছার উদ্দীন,হাফেজ শাহেদ আহমদ,মাওলানা বাহার উদ্দীন,মাওলানা ফয়েজ আহমদ,হাফেজ হুসাইন আহমদ,যুক্তরাজ্য বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মশাহিদ তালুকদার প্রমূখ।
আলোচনা সভা শেষে হেফাজতে ইসলামের আমীর প্রখ্যাত আলেম আল্লামা আহমদ শফী‘র রোগ মুক্তি কামনা এবং বাংলাদেশসহ বিশ্ব মুসলীমের সুখ সমৃদ্ধি ও শান্তি কামনা করে এক বিশেষ মোনাজাত ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code