যুক্তরাজ্য প্রবাসী মাহমুদ আহমদের উদ্যোগে চৌকিদেখী আহমদিয়া মাদ্রাসায় ইফতার বিতরণ করেন

লেখক: Shiuly
প্রকাশ: ২ years ago

Manual4 Ad Code

সিলেট ব্যুরো চীফ সোলেমান হোসেন চুন্নু : পবিত্র মাহে রমজান উপলক্ষে যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি ব্যক্তিত্ব, ওয়েলস আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক, আহমদিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা, সমাজসেবী মাহমুদ আহমদের উদ্যোগে নিম্ন আয়ের মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।

Manual1 Ad Code

রবিবার (৩১ মার্চ) বিকেলে ২০ রামাদ্বান চৌকিদেখী আহমদিয়া মাদ্রাসার আয়োজনে সিলেট নগরীর চৌকিদেখী এলাকায় এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি ব্যক্তিত্ব, ওয়েলস আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক, আহমদিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা, সমাজসেবী মাহমুদ আহমদ এর সভাপতিত্বে ও মাওলানা কুতুব উদ্দিন এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলু।
এসময় তিনি বলেন, পবিত্র মাহে রমজানে গরীব অসহায় পাশে থেকে মানুষের কল্যাণে কাজ করা আমাদের কর্তব্য। সামাজের বিত্তবান ও সামাজিক সংগঠনগুলোকে এসব মহতী উদ্যোগে এগিয়ে আসতে হবে। সমাজসেবী মাহমুদ আহমদের উদ্যোগে যে ইফতার বিতরণ করা হয়েছে তা সত্যিই প্রশংসার দাবি রাখে।

Manual7 Ad Code

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদুল হোসেন মাসুম, মুজিবুর রহমান নান্নু মিয়া, মাওলানা মুহিবুল্লাহ, হাফিজ জুনেদ আহমদ, জুনেদ আহমদ সাউদিয়া, হাসান আহমদ হাসু, জুবের আহমেদ, মিজু আহমেদ, আমির উদ্দিন, মুমিনুল আহমেদ, আবিদ আহমেদ প্রমুখ। বিজ্ঞপ্তি

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code