যুক্তরাষ্ট্রকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

ডেস্ক নিউজ: আইসিসি অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ সময় কাটাচ্ছে বাংলাদেশ। অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কার পর যুক্তরাষ্ট্রকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে লাল-সবুজ জার্সিধারীরা। আগে ব্যাট করে বাংলাদেশকে ১০৪ রানের লক্ষ্য দেয় যুক্তরাষ্ট্র। সেই লক্ষ্য ১৫ বল আগেই ৫ উইকেট হারিয়ে ছুঁয়ে ফেলেছে দিশা বিশ্বাসের দল।

Manual4 Ad Code

তবে বেনোনির উইলোমুর পার্ক স্টেডিয়ামে ১০৪ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুটা ভালো হয়নি। ২১ রানের মধ্যে দুই ওপেনার আফিয়া প্রত্যাশা (৭) ও সুমাইয়া আক্তার (১০) সাজঘরে ফিরে যান। এরপর দিলারা আক্তার ও স্বর্ণা আক্তার মিলে ৩৮ রানের জুটি গড়ে ধাক্কা সামাল দিয়েছেন। লঙ্কানদের বিপক্ষে ঝড়ো ব্যাটিং করা স্বর্ণা ১৪ বলে ২২ রানের ইনিংস খেলে আউট হলে ভাঙে এই জুটি। সঙ্গীকে হারিয়ে ৫ রানের মধ্যে দিলারা আক্তারও সাজঘরে ফেরেন। ১৫ বলে ১৭ রান করেন এই ব্যাটার।

Manual7 Ad Code

এরপর রাবেয়া খান ও অধিনায়ক দিশা বিশ্বাসের মধ্যে ২২ রানের কার্যকরী একটি জুটি জয়ের পথটা সহজ করেছে। দিশা ১৭ বলে ১০ রান করে আউট হলে বাকি পথটুকু অনায়াসেই পার করে দেন রাবেয়া ও মিষ্টি সাহা। রাবেয়া ২৪ বলে ১৮ এবং মিষ্টি সাহা ১৩ বলে ১৪ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code