যুক্তরাষ্ট্রের আইডাহো শপিংমলে গুলিতে নিহত ২, আহত ৪

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual3 Ad Code

নিউজ ডেস্কঃ  যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যের বয়েস নামক শপিংমলে বন্ধুকধারীদের গুলিতে দুজন নিহত এবং পুলিশ সদস্যসহ ৩ জন আহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার এ ঘটনা ঘটে। শহরের পুলিশপ্রধান রায়ান লি সাংবাদিকদের বলেন, কমপক্ষে একজনকে গুলিবদ্ধ হওয়ার খবর পেয়ে বোয়েসের পুলিশ শপিংমলে যায়। এরপর পুলিশের সঙ্গে বন্দুকধারীদের গুলিবিনিময় হয়। এতে একজন পুলিশ সদস্য আহত হন।

লি বলেন, এ ঘটনায় সন্দেহভাজন একজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এখন ওই এলাকায় আর কোনো ভয় নেই। এই হামলার মূল কারণ এখনো পর্যন্ত জানা যায়নি। এছাড়া হামলাকারীদের বিষয়েও কোনো তথ্য জানানো হয়নি।

Manual2 Ad Code

জানা যায়, দোতলা বোয়েস টাউন স্কয়ার মলটিতে দেড় শতাধিক স্টোর ও রেস্তোরাঁ রয়েছে।

Manual4 Ad Code

উল্লেখ্য, গণগুলি ও অন্যান্য বন্দুক সহিংসতা মার্কিন যুক্তরাষ্ট্রে একটি বিশাল সমস্যা। বন্দুক নিয়ন্ত্রণে আইনজীবীরা বলছেন, এ ধরনের সমস্যায় আগ্নেয়াস্ত্রের ব্যাপকতা ও অপেক্ষাকৃত শিথিল বন্দুক আইন দ্বারা ইন্ধন দেওয়া হয়।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code