যুক্তরাষ্ট্রের নথি চুরি করেছে চীন

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual2 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস:

Manual1 Ad Code

চলতি মাসের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ে সাইবার হামলা চালিয়েছে চীন। এমনটাই দাবি করেছেন মার্কিন গোয়েন্দারা। হামলার পাশাপাশি চীনা হ্যাকাররা বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিও চুরি করেছে বলে অভিযোগ করেছেন তারা। মঙ্গলবার এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

Manual6 Ad Code

মার্কিন গোয়েন্দারা দাবি করেছেন, ডিসেম্বরের শুরুর দিকে চীনের হ্যাকাররা মার্কিন অর্থ দপ্তরের গুরুত্বপূর্ণ নথি ঘেঁটে দেখেছে। শুধু দেখেছে নয়, বেশ কিছু নথি তারা চুরিও করেছে। চীনের সরকার ওই হ্যাকারদের নিযুক্ত করেছে বলে অভিযোগ তাদের।

প্রতিবেদনে বলা হয়েছে, এই ঘটনা প্রমাণ করে দিয়েছে, যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ দফতরে সাইবার নিরাপত্তা যথেষ্ট নয়। তবে হ্যাকাররা কি কি নথি চুরি করেছে, কতটি ওয়ার্ক স্টেশন তারা হ্যাক করেছে, সেই বিষয়ে এখন পর্যন্ত কোনো তথ্য দেওয়া হয়নি। এ ছাড়া এই ঘটনায় মার্কিন কোনো নাগরিক জড়িত কিনা, তা-ও স্পষ্ট করে বলা হয়নি।

তবে জানানো হয়েছে, একটি বিশেষ সফটওয়্যারের সাহায্যে মার্কিন অর্থ দপ্তরের কম্পিউটার হ্যাক করা হয়েছে। যে সফটওয়্যারের সাহায্যে এই কাজ করা হয়েছে তা চীনের সরকারের তৈরি।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code