যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া পর্যালোচনা করছে ইরান

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual6 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইরানের ২০১৫ সালের পারমাণবিক চুক্তি পুনরুদ্ধারে ইউরোপীয় ইউনিয়নের খসড়ার ব্যাপারে তেহরানের প্রতিক্রিয়ার উত্তর দিয়েছে যুক্তরাষ্ট্র। গত বুধবার বাইডেন প্রশাসনের দেওয়া ওই প্রতিক্রিয়া পর্যালোচনা করছে তেহরান। তবে তারা জানিয়েছে, যুক্তরাষ্ট্রের দেওয়া উত্তর পর্যালোচনা করতে আরও কয়েক দিন সময় লাগবে। রবিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি ইতোমধ্যেই এই মধ্যস্থতা প্রক্রিয়ায় যুক্ত হয়েছে মধ্যপ্রাচ্যের দেশ কাতার। সফল কূটনৈতিক সমঝোতার ক্ষেত্রে এই দেশটির সুনাম রয়েছে। যুক্তরাষ্ট্রের মিত্র হিসেবে পরিচিত কাতারের মধ্যস্থতায় নিরাপদে আফগানিস্তান ছাড়ে মার্কিন বাহিনী। অন্যদিকে তেহরানের সঙ্গেও তাদের সুসম্পর্ক রয়েছে। বর্তমানে ইরানের পরমাণু চুক্তি পুনরুজ্জীবিত করতে মধ্যস্থতা চালিয়ে যাচ্ছে দোহা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code