যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ডে পর্দা উঠছে ৩৫তম ফোবানার

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual8 Ad Code

লন্ডন ডেস্কঃ 

যুক্তরাষ্ট্রের রাজধানীর ওয়াশিংটন ডিসির অদূরে ম্যারিল্যান্ড রাজ্যের নয়নাভিরাম গেলর্ড ন্যাশনাল রিসোর্ট অ্যান্ড কনভেনশন সেন্টারে স্থানীয় সময় শুক্রবার পর্দা উঠতে যাচ্ছে ৩৫তম ফোবানা সম্মেলনের। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এই সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এর আগে স্থানীয় সময় বৃহস্পতিবার মন্ত্রী ওয়াশিংটন ডিসিতে পৌঁছেছেন।

Manual7 Ad Code

তিন দিনব্যাপী ফোবানা সম্মেলন চলবে ২৮ নভেম্বর রবিবার পর্যন্ত। বাংলাদেশের কিংবদন্তী কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন, শফি মণ্ডল, লায়লা, রবি চৌধুরী, লুইপা, পারভেজ সাজ্জাদসহ বাংলাদেশের খ্যাতনামা শিল্পীরা সম্মেলনে বিভিন্ন পরিবেশনায় অংশ নেবেন। ইতোমধ্যে এসব শিল্পী ওয়াশিংটন ডিসিতে এসে পৌঁছেছেন।
ফোবানা সম্মেলনের আয়োজক আমেরিকান বাংলাদেশ ফ্রেন্ডশিপ সোসাইটি (এবিএফএস)। এর আহ্বায়ক জিআই রাসেল এবং সদস্য সচিব শিব্বীর আহমেদ।

Manual8 Ad Code

৩৫তম ফোবানার সদস্য সচিব শিব্বীর আহমেদ ইত্তেফাককে জানান, শুক্রবার বিকাল সাড়ে ৩টায় সম্মেলনের মুলমঞ্চ পটোম্যাক বলরুম ‘এ’ ও ‘বি’ তে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান হবে। সম্মেলনে থাকবে অতিথি সম্মাননা, স্পন্সর সম্মাননা, বিভিন্ন ক্যাটাগরিতে প্রতিযোগিতা, সেমিনার, বাংলাদেশের সুবর্ণজয়ন্তী উদযাপন, মুভি ম্যারাথন, ফ্যাশন শো, সায়েন্স অ্যান্ড টেক ফেয়ার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ পূর্তি, বিশ্ববিদ্যালয় মিলনমেলা, মুক্তিযোদ্ধা সম্মাননা, পুঁথি ও ছড়া পাঠের আসর, সাহিত্য আড্ডা, ফোবানা ম্যাগাজিন, ফোবানা নিউজ বুলেটিনসহ নানামুখী আয়োজন।

ফোবানা নির্বাহী কমিটির চেয়ারম্যান জাকারিয়া চৌধুরী ইত্তেফাককে জানান, বাংলাদেশের কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরা হবে দিন দিনব্যাপী এই সম্মেলনে। এবারের ৩৫তম সম্মেলন সফল করতে আয়োজক কমিটিকে নির্বাহী কমিটি সর্বাত্মক সহযোগিতা করছে।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code