যুক্তরাষ্ট্রের লুইজিয়ানায় ভিড়ের ওপর উঠল গাড়ি, নিহত ১০

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual2 Ad Code

অনলাইন ডেস্ক:

যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা শহরে জনপ্রিয় পর্যটন এলাকায় মানুষের ভিড়ের ওপর গাড়ি উঠিয়ে দেওয়া হয়েছে। এতে অন্তত ১০ জন নিহত এবং ৩০ জন আহত হয়েছে। আজ বুধবার স্থানীয় সময় বেলা সোয়া ৩টার দিকে ক্যানাল অ্যান্ড বুরবোন স্ট্রিটে এই ঘটনা ঘটে। বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

নিউ অরলিন্সের জরুরি সেবা কর্মসূচি নোলা রেডির কর্মকর্তারা জানান, ঘটনাস্থল অষ্টম ডিস্ট্রিক্টে বহু হতাহতের ঘটনা সামলাচ্ছেন তাঁরা। গাড়িটি ক্যানাল অ্যান্ড বুরবোন স্ট্রিটের বড় জনসমাগমের মধ্যে উঠিয়ে দেওয়া হয়। ৩০ জন আহত হয়েছে এবং ১০ জনের প্রাণহানি ঘটেছে।

Manual5 Ad Code

ফ্রেঞ্চ কোয়ার্টার নামে পরিচিত ওই এলাকায় খ্রিষ্টীয় নতুন বছর উদ্‌যাপনে বহু মানুষ সমবেত হয়েছিল।

Manual8 Ad Code

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিবিএস নিউজ প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানিয়েছে, একটি ট্রাক দ্রুতগতিতে ভিড়ের মধ্যে উঠিয়ে দেওয়া হয়। এরপর চালক লাফ দিয়ে নেমে একটি আগ্নেয়াস্ত্র দিয়ে গুলিবর্ষণ করেন। তখন পুলিশ পাল্টা গুলি ছোড়ে।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code