যুক্তরাষ্ট্রে অভিবাসনের সুযোগ বন্ধ করছেন ট্রাম্প

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual4 Ad Code

সোমবার এক টুইটে তিনি বলেছেন, অভিবাসীদের যুক্তরাষ্ট্রে প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা দিয়ে একটি নির্বাহী আদেশে সই কর তে যাচ্ছেন তিনি।

Manual7 Ad Code

করোনাভাইরাস মহামারীর প্রেক্ষাপটে এবং যুক্তরাষ্ট্রের নাগরিকদের চাকরি রক্ষার স্বার্থে এই সিদ্ধান্ত নিয়েছেন বলে যুক্তি দিয়েছেন ট্রাম্প।

Manual4 Ad Code

Manual2 Ad Code

Donald J. Trump

✔@realDonaldTrump

In light of the attack from the Invisible Enemy, as well as the need to protect the jobs of our GREAT American Citizens, I will be signing an Executive Order to temporarily suspend immigration into the United States!

এমন এক সময়ে ট্রাম্পের এ ঘোষণা এল, যখন নতুন করোনাভাইরাসের প্রকোপে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ৪২ হাজার ছাড়িয়ে গেছে।

Manual8 Ad Code

বিশ্বে যুক্তরাষ্ট্রেই এ ভাইরাসে আক্রান্ত হয়েছে সবচেয়ে বেশি মানুষ।

সোমবার এক দিনেই ২০ হাজার মানুষের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে, আক্রান্তের মোট সংখ্যা ৭ লাখ ৭৪ হাজার ছাড়িয়ে গেছে।

এ পরিস্থিতিতে বিশ্বের অনেক দেশের মত যুক্তরাষ্ট্রের অর্থনীতিও কার্যত অচল হয়ে আছে। গতমাসে ২ কোটি ২০ লাখ মানুষ বেকার ভাতার জন্য আবেদন করেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code