সীমান্তবর্তী অঞ্চলে হামলার জন্য একে-অপরকে দুষছে ইউক্রেন-রাশিয়া

লেখক:
প্রকাশ: ২ years ago

Manual2 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক:

Manual2 Ad Code

সীমান্তবর্তী অঞ্চলে রাতভর বিমান হামলার জন্য একে-অপরকে দোষারোপ করছে ইউক্রেন ও রাশিয়া। রবিবার (৮ সেপ্টেম্বর) ইউক্রেনের কর্মকর্তারা বলছেন, সুমি অঞ্চলে দুইজন নিহত এবং আরও চারজন আহত হয়েছেন। এদিকে, বেলগোরোডে তিনজন আহত হওয়ার দাবি করেছে রাশিয়া। এক প্রতিবেদনে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে রবিবার ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় সামরিক কর্তৃপক্ষ জানিয়েছে, সুমি অঞ্চলে নিহত চারজনের মধ্যে দুইজন শিশু রয়েছে। এসময় বেশ কয়েকটি আবাসিক বাড়ি ও গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সীমান্তে ওপারে রাশিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলগোরোডে ইউক্রেনের হামলায় দুই শিশুসহ তিনজন আহত হয়েছে। টেলিগ্রামে অঞ্চলটির গভর্ণর ভিসেচলাভ গ্লাডকভ এমন দাবি করেছেন।

Manual5 Ad Code

 

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code