যুক্তরাষ্ট্রে দৈনিক আক্রান্তের সংখ্যা ১ লাখে পৌঁছাতে পারে: ফাউচি

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: যুক্তরাষ্ট্রে করোনা পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে সতর্ক করেছেন দেশটির সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউচি। সিনেট কমিটির এক শুনানিতে তিনি বলেন, পরিস্থিতি যেভাবে নিয়ন্ত্রণহীন অবস্থায় আছে, তাতে দৈনিক আক্রান্তের সংখ্য ১ লাখে পৌঁছালেও তিনি বিস্মিত হবেন না। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। করোনা মহামারিতে বিশ্বে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান অনুসারে, দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ২৬ লাখ ৩৪ হাজার ৪৩২ এবং মৃত্যু হয়েছে ১ লাখ ২৭ হাজার ৪১০ জনের। জুন মাসের শুরুতে কয়েকটি অঙ্গরাজ্যে সংক্রমণ ঠেকাতে জারি করা বিধিনিষেধ শিথিল করে অর্থনীতি পুনরায় সচল করার উদ্যোগ নেওয়া হয়। কিন্তু গত কয়েকদিন ধরে ক্যালিফোর্নিয়া, টেক্সাসসহ কয়েকটি অঙ্গরাজ্যে দৈনিক নতুন আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code