যুক্তরাষ্ট্রে পেনসিলভেনিয়ার আপারডাবীতে দুর্বৃত্তের গুলিতে আরো একজন বাংলাদেশি নিহত হলেন

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual8 Ad Code

নিহত হলেন মোহাম্মদ মাহবুবুর রহমান নামে আরো একজন বাংলাদেশী (“ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজেউন”)। যার দেশের বাড়ি বাংলাদেশে নড়াইলে।

যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের আপারডাবী টাওনশীফ শহরের ৬৯তম স্টীট্রের মসজিদ আল মদিনার পার্কিং লটের আজ সন্ধ্যায় এ ঘটনা ঘটে। উনার বয়স ছিলো ৬৫ বছর। মোহাম্মদ মাহবুবুর রহমান ছিলেন পেনসিলভেনিয়ার বৃহওম সংগঠন বাংলাদেশ ট্যাক্সি সোসাইটি অব ফিলাডেলফিয়ার সম্মানিত সদস্য এবং বিটিএসপির একজন প্রাক্তন একজন নির্বাচন কমিশনার। বিটিএসপিতে উনার রেজিঃ নাম্বার হলো ৪২।

পুলিস মনে করছে ডেলাওয়্যার কাউন্টি মসজিদের কাছে কারজ্যাকিংয়ের চেষ্টার পর উনাকে গুলি করে হত্যা করা হয়েছে।

Manual8 Ad Code

পুলিশ জানায়, আজ সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে তাদের ঘটনাস্থলে ডাকা হয়েছিল। পেনসিলভেনিয়ার আপার ডার্বির ৬৯তম স্ট্রিটে।

মাহবুবুর রহমান মসজিদ আল মদিনা আপার ডারবি ইসলামিক সেন্টারের কাছে গুলি করা হয়।

Manual3 Ad Code

তদন্তকারীরা মনে করছেন, গাড়ি জ্যাকিংয়ের চেষ্টা থেকে গুলি চালানো হয়েছে।

Manual4 Ad Code

অফিসাররা ফিলাডেলফিয়ায় থেকে গাড়িটি উদ্ধার করেছে এবং গাড়িটিকে আপার ডার্বিতে ফিরিয়ে আনার জন্য কাজ করছে।

কর্মকর্তারা এখনও এই ঘটনার তদন্ত করছেন।

Manual2 Ad Code

বিঃদ্রঃ উল্লেখ্য উনি জেলের নিরপওা কর্মী(Correction Officers। কর্মস্হল থেকে কাজ শেষ করে এশার নামাজ পড়ার জন্য মসজিদের পার্কিং লটে গাড়ী পার্কিং করার সময় গঠনাটি ঘটে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code