বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ১ কোটি ছাড়ালো

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: ২০১৯ সালের শেষ সময়ে যখন নতুন বছরকে বরণ করে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে বিশ্ব ঠিক তখনই দুঃখের একটি খবর দিল চীন। দেশটি বলল, নতুন করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছে মানুষ। এরপর দেশটি দ্রুত নানা পদক্ষেপ নেয় এ ভাইরাস ঠেকাতে। কিন্তু কিছুতেই কাজ হচ্ছিল না। প্রতিদিন আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা বাড়ছিল হু হু করে। ধীরে ধীরে চীন সামলে নিলেও নতুন নাম পাওয়া কোভিড-১৯ ছড়িয়ে যায় বিশ্বজুড়ে। বর্তমানে রোগটিতে আক্রান্ত মানুষের সংখ্যা কোটি ছাড়িয়েছে। বিশ্বের নানা পরিসংখ্যান মানুষের কাছে সহজে পৌঁছে দেওয়ার জন্য কাজ করে ওয়ার্ল্ডওমিটার। শনিবার (২৮ জুন) তারা জানাচ্ছে, কোভিড-১৯ রোগে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ কোটি ৮৭ হাজার ৮৩৯ জন। এতে মৃত্যু হয়েছে ৫ লাখ ১ হাজার ৪৩৬ জনের।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code