যুক্তরাষ্ট্রে শপিং মলে হামলায় নিহত ২

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual6 Ad Code

নিউজ ডেস্কঃ মার্কিন যুক্তরাষ্ট্রের ইদাহো অঙ্গরাজ্যের একটি শপিং মলে হামলার ঘটনা ঘটেছে। অভিযুক্ত বন্দুকধারীর হামলায় অন্তত দুইজন নিহত ও পুলিশ কর্মকর্তাসহ আহত হয়েছেন আরও চারজন। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে একজনকে আটক করা হয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

জানা যায়, স্থানীয় সময় গতকাল সোমবার ( ২৫ অক্টোবর) বোয়িস টাউন স্কয়ারের একটি শপিং মলে এ হামলার ঘটনা ঘটেছে।

Manual3 Ad Code

বোয়িস পুলিশ প্রধান রায়ান লি জানিয়েছেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। যদিও প্রাথমিকভাবে হামলার কারণ সম্পর্কে কিছু জানাননি তিনি।

Manual4 Ad Code

নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, দুই তলা বিশিষ্ট শপিং মলটিতে স্টোর ও রেস্টুরেন্ট মিলিয়ে রয়েছে দেড় শতাধিক আউটলেট।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code