যুক্তরাষ্ট্র ব্রিটেন অস্ট্রেলিয়াকে চড়া মূল্য দিতে হবে, চীনের হুঁশিয়ারি

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual6 Ad Code

নিউজ ডেস্কঃ উইঘুরদের ওপর চীনের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে ২০২২ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া শীতকালীন অলিম্পিক বর্জনের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দিয়েছে যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রে ঘোষণা দেয়, চীনের অলিম্পিকে তাদের কোনো সরকারি কর্মকর্তা উপস্থিত থাকবেন না। তবে এতে যুক্তরাষ্ট্রের অ্যাথলেটরা অংশ নিতে পারবেন এবং তাদের প্রতি সরকারের পূর্ণ সমর্থন থাকবে।

Manual8 Ad Code

চীন যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তকে রাজনৈতিক প্রহসন বলে উল্লেখ করে। তাদের ভাষ্য, খেলাধুলাকে রাজনীতিকরণের মাধ্যমে যুক্তরাষ্ট্র বিভেদ উস্কে দিতে চায়।

Manual8 Ad Code

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেন, যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও অস্ট্রেলিয়া অলিম্পিক প্লাটফর্মকে রাজনৈতিক কারসাজির কাজে ব্যবহার করছে। এই সিদ্ধান্তকে ‘ভুল কাজ’ আখ্যা দিয়ে ওয়েনবিন বলেন, এর জন্য তাদেরকে চড়া মূল্য দিতে হবে।

জিনজিয়াং প্রদেশে উইঘুরসহ অন্যান্য মুসলমান জনগোষ্ঠীর ওপর চীন সরকারের বিরুদ্ধে নিপীড়নের অভিযোগ রয়েছে। তবে চীন বরাবরই এই অভিযোগ অস্বীকার করেছে।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code