যুদ্ধজাহাজ নিয়ে উপস্থিত মার্কিন সেনারা

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual5 Ad Code

যুক্তরাষ্ট অফিস: ইরানের হুমকি মোকাবিলায় দুটি যুদ্ধজাহাজে চড়ে লোহিত সাগরে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের ৩ হাজার সামরিক সদস্য।

Manual4 Ad Code

পারস্য উপসাগর ও আশপাশের অঞ্চলে তেহরান তেলবাহী ট্যাংকার ও জাহাজ জব্দ করার পর সেখানে নিজেদের উপস্থিত বাড়ানোর ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় সোমবার এ তথ্য জানিয়েছে মার্কিন নৌবাহিনী।

Manual1 Ad Code

যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহর এক বিবৃতিতে জানিয়েছে, পূর্ব পরিকল্পনা মোতাবেক সুয়েজ খাল হয়ে লোহিত সাগরে প্রবেশ করেছে মার্কিন নাবিক ও মেরিনরা।

ওয়াশিংটন জানিয়েছে, গত ৫ জুলাই জুলাই ওমানের আন্তর্জাতিক জলসীমায় ইরান দুটি বাণিজ্যিক ট্যাংকার জব্দের চেষ্টা করে। এর প্রতিক্রিয়ায় বাহিনী মোতায়েন করা হয়েছে।

এর আগে গত এপ্রিল ও মে মাসে সপ্তাহের ব্যবধানে আঞ্চলিক জলসীমায় দুটি বড় তেলের ট্যাংকার জব্দ করে ইরান। এসব ঘটনায় উত্তেজনা বাড়ে অঞ্চলটিতে।

Manual6 Ad Code

যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের মুখপাত্র কমান্ডার টিম হকিন্স বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, এই নৌপথে বিভিন্ন বাণিজ্যিক জাহাজকে হয়রানি ও আটক করে আসছে দেশটি। তাদের কর্মকাণ্ড রোধ ও আঞ্চলিক উত্তেজনা কমানোর অংশ হিসেবে আমাদের অবস্থান।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code