যেকোনো সন্ত্রাসী হামলার ব্যাপারে যুক্তরাষ্ট্র সবসময় সজাগ থাকবে: জো বাইডেন

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual4 Ad Code

নিউজ ডেস্কঃ

Manual2 Ad Code

আলকায়দা প্রধান ওসামা বিন লাদেন হত্যার মুহূর্তটিকে কখনোই ভুলবেন না বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। বিন লাদেন হত্যার ১০ বছর পূর্তিতে আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সৈন্য প্রত্যাহারের বিষয়টি ফের নিশ্চিত করে তিনি এ কথা বলেন।

Manual4 Ad Code

হোয়াইট হাউস থেকে দেওয়া এক বিবৃতিতে বাইডেন বলেন, আমরা বিন লাদেনকে নরকের দরজা পর্যন্ত তাড়া করেছি এবং শেষপর্যন্ত তাকে পাকড়াও করেছি। খবর এএফপির

Manual4 Ad Code

তিনি বলেন, নাইন-ইলেভেনে যারা তাদের প্রিয়জন হারিয়েছেন, তাদের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলাম, নিহতদের আমরা কখনোই ভুলব না। আবারও কোনো হামলা থেকে মাতৃভূমিকে রক্ষার ব্যাপারে যুক্তরাষ্ট্র একচুলও ছাড় দেবে না। এসময় বাইডেন আলকায়দা নেতাকে হত্যার জন্য গোপন অপারেশনের অনুমতি দেওয়ায় তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং যারা অভিযানে অংশ নিয়েছিলেন, তাদের প্রশংসা করেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা অত্যন্ত সফলতার সঙ্গে বিন লাদেনকে খুঁজে বের করেছিলেন।

আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহার প্রসঙ্গে বাইডেন বলেন, আলকায়দা সেখানে পুরোপুরি পর্যুদস্ত হয়েছে। তারপরও যেকোনো সন্ত্রাসী হামলার ব্যাপারে যুক্তরাষ্ট্র সবসময় সজাগ থাকবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code