করোনায় সংক্রমণ মৃত্যু দুটোই বেড়েছে

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual1 Ad Code

নিউজ ডেস্কঃ দেশে করোনাভাইরাসে আক্রান্ত গত একদিনে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে রোগী শনাক্ত হয়েছে ২৬৬ জন। নতুনদের নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে ১৫ লাখ ৭৩ হাজার ২১৪ জনে দাঁড়িয়েছে।

Manual1 Ad Code

একইভাবে ছয়জনের মৃত্যুতে মহামারিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৯৩৪ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এ তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, বুধবার আগের দিনের চেয়ে সংক্রমণ ও মৃত্যু দুটোই বেড়েছে। মঙ্গলবার ২১৩ রোগী শনাক্ত এবং ২ জনের মৃত্যু খবর এসেছিল।

Manual7 Ad Code

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় ১৯ হাজার ৬৭০ জনের নমুনা পরীক্ষা করে ২৬৬ জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। শনাক্তের হার দাঁড়িয়েছে ১ দশমিক ৩৫। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ১ কোটি ৬ লাখ ৫৩ হাজার ৯২৪টি। সার্বিক শনাক্তের হার ১৪ দশমিক ৭৭। শনাক্ত অনুযায়ী মৃত্যুর হার ১ দশমিক ৭৮ শতাংশ। একদিনে সেরে উঠেছেন ২৫৭ জন। তাদের নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৩৭ হাজার ২২৪ জনে।

Manual8 Ad Code

সে অনুযায়ী, দেশে এখন সক্রিয় রোগীর সংখ্যা ৮ হাজার ৫৬। একদিনে ৩২ জেলায় নতুন রোগী শনাক্ত হয়নি। একদিনে যারা আক্রান্ত হয়েছে, তার ২০৫ জনই ঢাকা বিভাগের, যা মোট সংখ্যার ৭৭ শতাংশের বেশি। আর যে ছয়জন মারা গেছে, তাদের মধ্যে ৩ জন সিলেট বিভাগের, ২ জন ঢাকা বিভাগের এবং একজন রাজশাহী বিভাগের বাসিন্দা ছিলেন। মৃতদের মধ্যে ৪ জনই নারী, ২ জন পুরুষ। তাদের ৪ জনের বয়স ৬০ বছরের বেশি। ২ জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ছিল। ৪ জন সরকারি হাসপাতালে, ২ জন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত বছরের ৮ মার্চ। গত ৩১ আগস্ট তা ১৫ লাখ পেরিয়ে যায়। এর আগে ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। এ বছর ১৪ সেপ্টেম্বর তা ২৭ হাজার ছাড়িয়ে যায়। তার আগে ৫ আগস্ট ও ১০ আগস্ট ২৬৪ জন করে মৃত্যুর খবর আসে, যা মহামারির মধ্যে একদিনের সর্বোচ্চ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code