যেভাবে বানাবেন আমের কাশ্মিরি আচার

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual5 Ad Code

ডেস্ক নিউজ: কাঁচা আমের আঁটি শক্ত হয়ে গেলে বানিয়ে ফেলতে পারেন কাশ্মিরি আচার। মজাদার এই আচার রেখে খাওয়া যাবে বছরজুড়ে। জেনে নিন কীভাবে বানাবেন।

Manual6 Ad Code

৫০০ গ্রাম কাঁচা আমের খোসা ছাড়িয়ে ফালি করে কাটুন। লবণ মাখিয়ে রেখে দিন ৩০ মিনিট। আম থেকে টক পানি বের হলে ফেলে দিয়ে আবারও কিছুটা লবণ মেখে রাখুন। কিছুক্ষণ পর ধুয়ে পানি ঝরিয়ে নিন। চুলায় একটি পাত্রে পরিমাণ মতো পানি বসান। স্বাদ মতো চিনি, কয়েকটি লবঙ্গ ও এলাচ দিয়ে সিরা বানিয়ে নিন। এর মধ্যে পানি ঝরিয়ে রাখা আমের ফালি দিয়ে জ্বাল দিন। আম স্বচ্ছ হয়ে গেলে শুকনা মরিচের কুচি, ১ টেবিল চামচ আদা কুচি ও আধা কাপ সিরকা দিন। পছন্দ মতো ঘনত্ব থাকা অবস্থায় নামিয়ে নিন। এলাচ ও লবঙ্গ উঠিয়ে কাচের বয়ামে ভরে রাখুন।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code