যেভাবে বানাবেন তেলাপিয়া মাছের ভর্তা

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্ট: গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে পারেন মজাদার তেলাপিয়া মাছ ভর্তা। একই রেসিপি মেনে টাকি, পাঙ্গাস, রুই, কাতলা কিংবা ইলিশ মাছের ভর্তাও বানিয়ে ফেলা যাবে।

যা যা লাগবে

Manual4 Ad Code

বড় ২ টুকরো তেলাপিয়া মাছ
১/৪ চামচ হলুদের গুঁড়া
স্বাদ মতো মরিচ
স্বাদ মতো লবণ
৩ টেবিল চামচ তেল
৩ টেবিল চামচ পেঁয়াজ কুচি
১ চা চামচ রসুন কুচি
কাঁচা মরিচ কুচি
ছোট ২ টি শুকনা মরিচ
সামান্য ধনেপাতা কুচি
২ চা চামচ সরিষার তেল

প্রস্তুত প্রণালি: মাছের গায়ে লবণ-হলুদ ও মরিচের গুঁড়া মেখে মিনিট দশেক রেখে দিন। এরপর তেল গরম করে মাছ ভেজে নিন। একই তেলে শুকনা মরিচ ভেজে উঠিয়ে নিন। পেয়াঁজ ও রসুন-কুচি একসঙ্গে ভাজুন। হালকা সোনালি রঙ আসলে উঠিয়ে নিন।

Manual5 Ad Code

ভাজা মাছগুলো থেকে কাঁটা বেছে নিন। ভাজা পেঁয়াজ, রসুন ও মরিচ একসাথে লবণ দিয়ে ডলে নিন। বেছে নেওয়া মাছ, সরিষার তেল ও ধনেপাতা কুচি দিয়ে মেখে পরিবেশন করুন গরম ভাতের সঙ্গে।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code