যে কাজটি মানুষকে ক্ষমার পথ দেখায়

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

ডেস্ক নিউজ: মহান আল্লাহ সবকিছু জানেন। তিনি মানুষের অন্তরের গোপন খবরও জানেন। এমনকি মানুষ যা মুখে প্রকাশ করে না, শুধু অন্তরে চিন্তা করেন তাও তিনি জানেন। কোরআনের ঘোষণার উপলব্দিই মানুষের জন্য আল্লাহর ক্ষমা ও নৈকট্য অর্জন সহজ হয়।

কোরআনের ঘোষণা ‘আল্লাহ মানুষের সব কাজ দেখেন এবং সব কথা শুনেন’ এ সতর্কতা মানুষের মুক্তি ও সফলতার জন্যই বার বার উল্লেখ করা হয়েছে। যাতে মানুষ অন্যায় অপরাধ থেকে বিরত থাকে।

মানুষ যখন চিন্তা করবে যে, আল্লাহ তার কর্মকাণ্ড দেখছেন; তখন সে আর অন্যায় কাজে জড়িত হবে না। অন্যায় কাজের দিকে ধাবিত হবে না। প্রতিটি কাজের জবাবদিহিতার মানসিকতা তৈরি করবে। তাইতো মহান আল্লাহ তাআলা কোরআনে পাকে এ ঘোষণা দেন-

Manual3 Ad Code

یَعۡلَمُ خَآئِنَۃَ الۡاَعۡیُنِ وَ مَا تُخۡفِی الصُّدُوۡرُ

Manual1 Ad Code

‘তিনি জানেন তোমাদের (বান্দার) চোখের চুরি এবং তোমাদের অন্তরের গোপনতম প্রকোষ্ঠে যে ভাবনা আসে, তা সম্পর্কেও তিনি সম্পূর্ণ অবগত। (সুরা মুমিন : আয়াত ১৯)

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code