যে জাতি শহীদের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন করতে পারে করোনা মোকাবেলা তাদের কঠিন কাজ নয় – মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual4 Ad Code

 

Manual3 Ad Code

মেহেদী হাসান উজ্জ্বল,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
যে জাতি ৩০ লক্ষ্য শহীদের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন করতে পারে,করোনা মোকাবেলা করা তাদের কঠিন কাজ নয়। আমি মনে করি প্রতিটি প্রতিষ্ঠান,সংগঠন,জনপ্রতিনিধিসহ সমাজের সকল ম্রেণী পেশার মানুষ যদি নিজি নিজ গন্ডির মধ্যে থেকে এগিয়ে আসে তাহলে আমরা সফল হবোই।
বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা প্রশাসন আয়োজিত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের নিয়ে কোভিট -১৯ সংক্রমণ প্রতিরোধে করণীয় শির্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা এ্যাড: মো: মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।
তিনি বলেন,আপনারা নিজ নিজ প্রতিষ্ঠান ও সংগঠনের প্রধানগণ তাদের নিজেদের মধ্যে মতবিনিময় করে কাজ করুন। বাজার থেকে কেনা সার্জিক্যাল মাস্ক ব্যাবহার না করে, কাপড় দিয়ে মাস্ক তৈরী করে নিজেরাও ব্যাবহার করুন অন্যদেরও পরতে উদ্বুদ্ধ করুন। এতে একদিকে সাশ্রয় হবে,অন্যদিকে নিরাপদ থাকবেন। কারন সার্জিক্যাল মাস্ক ওয়ানটাইম এটি একদিনের বেশি পরা যায় না। এভাবে আমরা আমাদের এলাকার মানুষকে শতভাগ মাস্ক পরিধান নিশ্চিত করতে পারবো বলে আমি মনে করি, যা সারা দেশে দৃষ্টান্ত হবে। করোনা মোকাবেলা বর্তমানে আমাদের বড় চ্যালেঞ্জ। সে জন্য তিনি সকল শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসার আহব্বান জানান।
সভায় উপজেলা নির্বাহী অফিসার মো: রিয়াজ উদ্দিন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো: আতাউর রহমান মিল্টন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো: মশিউর রহমান,উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী,মহিলা ভাইস চেয়ারম্যান মোছা: নিরু সামছুন্নাহার,প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: হাছিনা ভূইয়া,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: সমশের আলী মন্ডল,থানার অফিসার্স ইনচার্জ ওসি ফখরুল ইসলামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ এবং সাংবাদিক বৃন্দ।

Manual4 Ad Code

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code