যে ঝরনার পানি গড়িয়ে পড়ে উল্টো দিকে

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual4 Ad Code

ডেস্ক নিউজ: ঝরনার সৌন্দর্য সবাইকে মুগ্ধ করে। ছোট হোক বা বড়, ঝরনার পানি নিচের দিকে গড়িয়ে পড়ার দৃশ্য ও পানির কলকল ধ্বনি সবাইকে মানসিকভাবে প্রশান্তি দেয়।

তবে সব সময়ই কি ঝরনার পানি গড়িয়ে নিচের দিকেই পড়ে? জানলে অবাক হবেন, এর উল্টোটিও কিন্তু ঘটে। ভারতের মহারাষ্ট্রের পুণেতে নাণেঘাট পর্বতমালায় আছে তেমনই এক জলপ্রপাত বা ঝরনা।

Manual8 Ad Code

এই ঝরনার পানি বয়ে যায় উল্টো দিকে। পুণে থেকে প্রায় ১২০ কিলোমিটার ও মুম্বাই থেকে ১৬৫ কিলোমিটার দূরে অবস্থিত নাণেঘাট ট্রেকিংয়ের জন্যও বেশ জনপ্রিয়।

পুণের আশপাশে ঘোরার মতো অনেক জায়গা থাকলেও যদি শুধু ট্রেকিংয়ের ইচ্ছা থাকে, সেক্ষেত্রে অন্য কোথাও সময় নষ্ট না করাই ভালো। নাণেঘাট আসার পথে দেখে নিন লোনাভালা থেকে খাণ্ডালা। সহ্যাদ্রি পর্বতের লোনাভালা রেঞ্জে অবস্থিত এই দুর্গ। প্রচলিত আছে, খ্রিস্ট জন্মের পূর্বে রাজা ভোজের আমলে এই দুর্গ তৈরি করা হয়। লোহাগড়ের ঠিক বিপরীতে আছে মহারাষ্ট্রের উচ্চতম দুর্গ ভিসাপুর। স্থানীয়রা একে লোহাগড়ের যমজ দুর্গ বলেন।

Manual1 Ad Code

কীভাবে যাবেন?

Manual1 Ad Code

হাওড়া থেকে ট্রেনে পুণে পৌঁছতে সময় লাগে দু’দিন। সেখান থেকে গাড়িতে পৌঁছতে সময় লাগে প্রায় ৭ ঘণ্টা। পুণে থেকে বাসেও যাওয়া যায় নাণেঘাট। বিমানে কলকাতা থেকে পুণে পৌঁছতে সময় লাগে ৩ ঘণ্টা।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code