যে দোষ করিনি সে দোষে  শাস্তি পেলাম: ড. মুহাম্মদ ইউনূস

লেখক:
প্রকাশ: ৩ years ago

Manual1 Ad Code

বিশেষ প্রতিবেদন: যে দোষ আমরা করিনি, সেই দোষের ওপরে আমরা শাস্তি পেলাম। এটা আমাদের কপালে ছিল, জাতির কপালে ছিল। আমরা সেটা গ্রহণ করলাম বলে মন্তব্য করেছেন গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান নোবেলজয়ী অর্থনীতিবিদ প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

Manual2 Ad Code

সোমবার (১ জানুয়ারি) বিকালে ঢাকার তৃতীয় শ্রম আদালতের বিচারক শেখ মেরিনা সুলতানার আদালত শ্রম আইন লঙ্ঘনের মামলায় ড. মুহাম্মদ ইউনূসসহ চার জনকে ৬ মাস করে কারাদণ্ড দেন। রায় শেষে আদালত থেকে বের হয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

Manual4 Ad Code

 

ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘আজকে ইংরেজি বছরের প্রথম দিন। সারা দুনিয়া এটি পালন করে বছরের নতুন দিন হিসেবে। আমরা আজকে আদালতে এসেছিলাম রায় শোনার জন্য। এসে মনটা ভরে গেলো। আমার বহু বন্ধুবান্ধব এখানে পেয়ে গেলাম। যাদের সঙ্গে আমার বহু দিন দেখা হয়নি। এরা আজকে এসেছে, এই আনন্দের দিনে যে আমার কী রায় হয়, আমার কী অব¯’া দাঁড়ালো—তা দেখার জন্য। আমি কিš‘ খুব খুশি তাদের দেখে। মনটা ভরে গেলো।’

 

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code