যে রেকর্ডটি দেখলো লিভারপুল

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual8 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা:

Manual2 Ad Code

এবারের ইংলিশ প্রিমিয়ার লিগে ট্রফি জিততে পারেনি লিভারপুল। জোর চেষ্টা চালাচ্ছে চ্যাম্পিয়নস লিগে খেলার সুযোগ করে নিতে। সর্বশেষ ওয়েস্ট ব্রুমউইচকে ২-১ গেলে হারিয়ে নিজেদের আশাটুকু এখনও বাঁচিয়ে রেখেছে ক্লপের দল। এই ম্যাচে জয়ের পেছনে অন্যতম অবদান লিভারপুলের ব্রাজিলিয়ান গোলকিপার আলিসন বেকারের। শেষ মুহূর্তে গোলপোস্ট ছেড়ে বেরিয়ে এসে হেড করে দলকে তিন পয়েন্ট এনে দিয়েছেন। এরই সঙ্গে ক্লাবটির ১২৯ বছরের ইতিহাসে গড়েছেন অনন্য এক কীর্তি। লিভারপুলে এই প্রথম গোলের দেখা পেয়েছেন কোনও গোলকিপার। শুধু কি তাই। সার্বিকভাবেও তিনি এখন অনন্য। ইংলিশ প্রিমিয়ার লিগে ৬ জন গোলকিপারের গোল করার অভিজ্ঞতা আচে। কিন্তু এরমধ্যে আলিসনই প্রথম যিনি উইনিং গোলটি পেলেন!

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code