মিরপুরের ভালো উইকেটে সিরিজ জয়ের লক্ষ্য বাংলাদেশের

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual7 Ad Code

ডেস্ক নিউজ: ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ভিন্ন ভিন্ন তিন ধরনের উইকেটে খেলা হয়েছিল। মিরপুরে প্রথম ওয়ানডেতে স্লো উইকেটে পারেনি বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেতে স্পোর্টিং উইকেট বানালেও সেই ম্যাচে বিপর্যয়ে পড়ে স্বাগতিকরা। এরপর চট্টগ্রামে বাটিংনির্ভর উইকেটে সাফল্য পায় বাংলাদেশ। সাগরিকায় প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিংবান্ধব উইকেটে প্রথমবারের মতো ইংল্যান্ডকে হারিয়ে ইতিহাস গড়ে বাংলাদেশ। এবার লক্ষ্য সিরিজ জয়।

Manual1 Ad Code

রবিবার মিরপুরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টি হবে। দলের তরুণ পেসার হাসান মাহমুদ জানিয়েছেন, সিরিজ জয়ের বিকল্প তারা কিছু ভাবছেন না।

চট্টগ্রামে প্রথম টি-টোয়েন্টি জিততে ভূমিকা রাখা হাসান সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আমরা ইনশাআল্লাহ সিরিজ জিতবো। মোমেন্টাম যেহেতু আমাদের দিকে আছে, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। অধিনায়ক আমাদের সাহস দিচ্ছেন। আমরা সবাই তরুণ। সবকিছু মিলে ঠিকঠাক চলছে।’

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code