সাধারণ সম্পাদকের নিষেধাজ্ঞা নিয়ে যা বললেন সালাউদ্দিন

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual6 Ad Code

ডেস্ক নিউজ: বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদকের রুমের সামনের নেমপ্লেটে শোভা পাচ্ছে না কারও নাম। কারণ আগের দিন রাতে আবু নাইম সোহাগকে ফিফা দুই বছরের জন্য নিষেধাজ্ঞা দিয়েছে। এই ইস্যুতে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন কী বলেন, সেটা জানতে শনিবার সকাল থেকে বাফুফে ভবনে মিডিয়া কর্মীদের ভিড়। খুব বেশি কথা বলেননি একসময়ের দেশের ফুটবলের বড় তারকা। মাত্র সাড়ে তিন মিনিট থাকলেন মিডিয়ার সামনে।

Manual7 Ad Code

বাফুফেতেও সোহাগকে নিষিদ্ধ করা হয়েছে জানালেন সালাউদ্দিন, ‘একটা খারাপ সংবাদের কারণে আজকে আমরা সবাই একত্রীত হয়েছি। বাফুফে সাধারণ সম্পাদক দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন। কালকে আমিও জানতে পেরেছি এটা। কিছু ডকুমেন্ট পড়েছি, পুরোপুরি পড়তে পারিনি। নিষেধাজ্ঞা যখন দেখা হয়েছে, উনাকে (বাফুফেতেও) নিষিদ্ধ করা হয়ে গেছে। পরের জরুরি সভা ডেকে সিদ্ধান্ত নিতে চেয়েছিলাম। দুজন সহসভাপতি দেশের বাইরে আছেন, কাল পৌঁছাবেন। পরের পদক্ষেপ কি নেবো, পরশু মিটিং করে সবাইকে জানিয়ে দিবো।’

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code