আফগান ক্রিকেট বোর্ডে নবী

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual7 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: আন্তর্জাতিক ক্রিকেটে এখনও খেলা চালিয়ে যাচ্ছেন মোহাম্মদ নবী। ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে তো খেলছেনই। এখনই যেমন মাঠ মাতাচ্ছেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল)। এর মধ্যেই আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) সদস্য পদে নিয়োগ পেলেন এই অলরাউন্ডার। খেলোয়াড়ি জীবনের পাতা উল্টানোর আগেই নতুন সফরে নবী। আফগান ক্রিকেট বোর্ডের সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন ৩৫ বছর বয়সী অলরাউন্ডার। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে এসিবি। খেলা ছাড়ার আগেই নবীকে কেন বোর্ডের গুরুত্বপূর্ণ পদে বসানো হলো, তার ব্যাখ্যা দেয়নি তারা। আফগান ক্রিকেট বোর্ডের ৯ সদস্যের প্যানেলে রদবদল হয়েছে। পুরোনো পাঁচজনকে রেখে নতুন চারজনকে নিয়োগ দিয়েছে তারা। এর চারজনেরই একজন নবী। বাকি তিনজন হলেন- হাসিনা সাফি, রহুল্লা খানজাদা ও হারুন মীর। সেপ্টেম্বরে বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্ট শেষে লাল বলের ক্রিকেটকে বিদায় বলেছেন নবী। সীমিত ওভারের ক্রিকেটে মনোযোগ বাড়াতে তার এই সিদ্ধান্ত। ওয়ানডে ও টি-টোয়েন্টি দিয়ে এখনও আন্তর্জাতিক ক্রিকেট চালিয়ে যাওয়া এই অলরাউন্ডারের খেলা ছাড়ার আগেই বোর্ডের দায়িত্ব পাওয়াটা বিস্ময়করই।

Manual6 Ad Code

 

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code