যৌথভাবে আফগান ‘হুমকি’ মোকাবিলায় সম্মত চীন-রাশিয়া

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual3 Ad Code

নিউজ ডেস্কঃ যৌথভাবে আফগান ‘হুমকি’ মোকাবিলা করার ব্যাপারে প্রচেষ্টা জোরদার করবেন বলে সম্মত হয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তালেবানরা দেশটির ক্ষমতা দখল করে নেওয়ায় এমন হুমকি দেখা দিয়েছে। বুধবার ক্রেমলিন একথা জানায়।

ক্রেমলিনের দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ফোনালাপের সময় এ দুই নেতা সন্ত্রাসবাদের হুমকি মোকাবিলা এবং আফগানিস্তান ভূখণ্ড থেকে আসা মাদক পাচার রোধে প্রচেষ্টা জোরদার করার ব্যাপারে তাদের প্রস্তুতির কথা জানিয়েছেন। এছাড়া তারা আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠার গুরুত্ব এবং পার্শ্ববর্তী অঞ্চলের দেশগুলোতে ছড়িয়ে পড়া অস্থিরতা মোকাবিলার বিষয়ে আলোচনা করেন।

Manual8 Ad Code

পুতিন ও শি দ্বিপাক্ষিক যোগাযোগ জোরদার এবং সাংহাই সহযোগিতা সংস্থাকে (এসসিও) অধিক শক্তিশালী করার ব্যাপারেও সম্মত হয়েছেন। আগামী মাসে তাজিকিস্তানে এ সংস্থার সম্মেলন হওয়ার কথা রয়েছে। কাবুলের নতুন নেতৃত্বের ব্যাপারে মস্কো সাবধানী আশাবাদ ব্যক্ত করেছে। এদিকে আফগান জঙ্গিরা শরণার্থী হিসেবে প্রতিবেশী দেশগুলোতে ঢুকে পড়তে পারে বলে পুতিন সতর্ক করে দিয়েছেন।

Manual7 Ad Code

আফগানিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে বাইরের দেশগুলোর হস্তক্ষেপের সমালোচনা করে পুতিন বলেন, মস্কো দেশটিতে সাবেক সোভিয়েত ইউনিয়নের চালানো দশকব্যাপী আগ্রাসন থেকে ‘শিক্ষা গ্রহণ’ করেছে। এদিকে ১৫ আগস্ট তালেবান দ্রুত আফগানিস্তানের ক্ষমতা গ্রহণের পর চীন জানায়, তারা দেশটির সঙ্গে ‘বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্ক’ গড়তে প্রস্তুত রয়েছে।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code