রংপুর চিনিকলের আখ মাড়াই উদ্বোধন

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual6 Ad Code

 

Manual3 Ad Code

গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার জেলার একমাত্র কৃষিভিত্তিক ভারিশিল্প কারখানা গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের রংপুর চিনিকলের ২০১৯-২০ আখ মাড়াই মৌসুমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৬টায় চিনিকলের ডোঙ্গা চত্তরে আলোচনা সভা ও দোয়া মাহফিল এর পর ডোঙ্গায় আখ নিক্ষেপনের মাধ্যমে চলতি মৌসুমের উদ্বোধন ঘোষণা করেন, ৩২-গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য প্রকৌশলী আলহাজ¦ মনোয়ার হোসেন চৌধুরী।
চলতি আখমাড়াই মৌসুমে চিনিকলের আওতাধীন আটটি সাব-জোনের ৫,৫২১ একর জমিতে উৎপাদিত ৫৫ হাজার মেট্রিক টন আখ মাড়াই করার লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। ৫৭ দিন বিরতিহীনভাবে মাড়াই করে ৩,৮৫০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যে প্রয়োজনীয় সকল সম্পন্ন হয়েছে। এ মৌসুমে আহরণের হার নির্ধারণ করা হয়েছে শতকরা ৭.০ ভাগ বলে জানিয়েছেন রংপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মো: রফিকুল ইসলাম।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code