রক্তক্ষয়ী লড়াইয়ে প্রস্তুত ইউক্রেনীয় সেনারা

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual5 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইউক্রেনের কারিগরি পদাতিক বাহিনীর কমান্ডার ওলেহ খেরসনের পশ্চিমে কাদামাটিতে পরিখা খনন করছেন। তিনি আশাবাদী শীতকালীন আবহাওয়া, রসদ সরবরাহে জটিলতা এবং ঘেরাওয়ের আশঙ্কায় রুশ শত্রুরা বাধ্য হবে কৌশলগত বন্দর ছেড়ে যেতে। কিন্তু তিনি বা তার ইউনিটের কেউ মনে করেন না যে রুশ দ্রুত চলে যাবে কিংবা নীরবে পালাবে এবং তারাও রুশদের এমন সুযোগ দিতে চান না।
তার মন্তব্যে ডিনিপার নদীর পশ্চিম তীরের নিয়ন্ত্রণ নিয়ে আসন্ন সপ্তাহগুলোতে রক্তক্ষয়ী লড়াইয়ের আশঙ্কা বাড়ছে। ২০১৪ সালে রাশিয়ার দখলকৃত ক্রিমিয়া উপদ্বীপের প্রবেশপথ হিসেবে কাজ করে গুরুত্বপূর্ণ খেরসন শহর।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code