রবি নিয়ে এলো ট্যুরিস্ট সিম

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual1 Ad Code

ডেস্ক রিপোর্ট:মোবাইল ফোন অপারেটর রবি নিয়ে এসেছে ট্যুরিস্ট সিম। এই সিম প্যাকেজটি বিশেষভাবে পর্যটকদের জন্য ডিজাইন করা হয়েছে যাতে তারা বাংলাদেশের আগমন থেকে শুরু করে শেষ পর্যন্ত একটি অবিচ্ছিন্ন সংযোগ সুবিধা উপভোগ করতে পারেন।

প্যাকেজটি সারাদেশে রবির ৪.৫জি নেটওয়ার্কের মাধ্যমে পর্যটকদের স্থানীয় ও আন্তর্জাতিক কল, এসএমএস এবং ডেটা ব্যবহারসহ বিস্তৃত সেবা প্রদান করবে। পর্যটকরা প্যাকেজের মেয়াদ নির্বাচন করতে পারবেন তাদের প্রয়োজনমতো সময়কালের জন্য— যেমন ৭, ১৫ দিন বা ৩০ দিন।

Manual7 Ad Code

রবি ট্যুরিস্ট সিম প্রাথমিকভাবে সারা দেশের গুরুত্বপূর্ণ সব বন্দরে অবস্থিত রবিসেবায় পাওয়া যাবে। এই সেবা কেন্দ্রগুলো কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিমানবন্দর, রেলওয়ে স্টেশন, সমুদ্র বন্দর এবং স্থল বন্দরগুলোর কাছে স্থাপন করা হয়েছে, যাতে পর্যটকেরা বাংলাদেশে আগমনের পরে সহজেই সিমটি পেতে পারেন।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code