রমজানেও জিনিসপত্রের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে : ফখরুল

লেখক:
প্রকাশ: ৪ years ago

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট : রমজান মাসেও প্রত্যেকটি জিনিসের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রবিবার রাজধানীর লেডিস ক্লাবের এক ইফতার মাহফিলে এ অভিযোগ করেন তিনি। ‘ওলামা-মাশায়েখ ও এতিমদের সম্মানে’ বিএনপি এই ইফতার মাহফিলের আয়োজন করে।

Manual1 Ad Code

তিনি বলেন, ‘এই মাহে রমজানে আমরা আশা করেছিলাম, রোজার মাসে সকল জিনিসপত্রের দাম কমবে।

Manual6 Ad Code

বিজ্ঞাপন
না কমলেও অত্যন্ত বাড়বে না। কিন্তু দুর্ভাগ্যক্রমে প্রত্যেকটি জিনিসপত্রের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে! যেটা নিয়ে দলের পক্ষ থেকে আমরা প্রতিবাদ জানিয়েছি এবং বিক্ষোভ করেছি। ‘

Manual5 Ad Code

রাষ্ট্র পরিচালনায় এই সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে মন্তব্য করে তিনি বলেন, ‘এই মাহে রমজানেও আমরা শান্তিতে এবং স্বস্তিতে দিন কাটাতে পারছি না। আমাদের প্রত্যেকটি জিনিসের দাম বেড়ে গেছে। তারা (সরকার) এটাকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে। ‘

বিএনপি মহাসচিব বলেন, ‘সবচেয়ে কষ্টের কথা, এই মাহে রমজানের দিনে প্রতিবছর প্রথম রমজানে আমাদের নেত্রীর (খালেদা জিয়া) সঙ্গে আমরা ইফতার করেছি। দুর্ভাগ্য, আমাদের সেই নেত্রী অসুস্থ অবস্থায় গৃহবন্দি রয়েছেন। দুর্ভাগ্যজনকভাবে গণতন্ত্রকে সম্পূর্ণরূপে হত্যা করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আটকে রেখে আজকে ভয়াবহ একটা সূচনা তারা করেছে। ‘

Manual8 Ad Code

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমানসহ ইফতার মাহফিলে ওলামা-মাশায়েখ ও এতিম শিশুরা উপস্থিত ছিল।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code