রমজানে পুঁজিবাজারে লেনদেনের নতুন সময়সূচি

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual8 Ad Code

ডেস্ক নিউজ: রমজান মাসের জন্য পুঁজিবাজারের লেনদেনের সময়সূচি পরিবর্তন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। নতুন সূচি অনুযায়ী রমজান মাসে পুঁজিবাজারের লেনদেন হবে সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত।

Manual2 Ad Code

এ বিষয়ে সোমবার (২০ মার্চ) বিএসইসির পক্ষ থেকে এ সংক্রান্ত একটি চিঠি দুই স্টক এক্সচেঞ্জের এমডিকে পাঠানো হয়েছে।

এতে বলা হয়েছে, প্রথম রমজান থেকে সকাল ১০টায় যথারীতি লেনদেন শুরু হবে। বিরতিহীনভাবে লেনদেন শেষ হবে দুপুর একটা বিশ মিনিটে। এরপর আরও দশ মিনিট লেনদেন হবে পোস্ট ক্লোজিং সেশন। সবমিলিয়ে দুপুর দেড়টা পর্যন্ত লেনদেন চলবে। তবে রমজান মাসের পরে আগের মতো লেনদেন শুরু হবে সকাল ১০টায়। যা শেষ হবে দুপুর আড়াইটায়।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code