রমজানে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান চলবে যেভাবে

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual5 Ad Code

ডেস্ক রিপোর্ট : রমজান মাসে সরকারি-বেসরকারি ব্যাংকে প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত পাঁচ ঘণ্টা লেনদেন করা যাবে। তবে ব্যাংক খোলা থাকবে বিকেল ৪টা পর্যন্ত। আর ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। স্বাভাবিক সময়ে আর্থিক প্রতিষ্ঠান চলে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিষয়ে দু’টি পৃথক প্রজ্ঞাপনে নতুন সময়সূচি নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

প্রজ্ঞাপনে বলা হয়, পবিত্র রমজান মাসে ব্যাংক কোম্পানির কার্যালয় সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। আর জোহরের নামাজের জন্য বেলা সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত বিরতি থাকবে। তবে অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে লেনদেনের কাজ সকাল সাড়ে ৯টা থেকে একটানা বেলা আড়াইটা পর্যন্ত অব্যাহত থাকবে।

Manual1 Ad Code

প্রজ্ঞাপনে আরও বলা হয়, পবিত্র রমজান মাস শেষ হওয়ার পর ব্যাংকের কার্যালয় ও শাখায় লেনদেনের সময়সূচি আগের অবস্থায় ফিরবে। বর্তমানে ব্যাংকের লেনদেন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলছে।

Manual8 Ad Code

আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী বরাবর পাঠানো পৃথক প্রজ্ঞাপনে বলা হয়, রমজান মাসে আর্থিক প্রতিষ্ঠান চলবে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। এ সময়ের মধ্যে যোহরের নামাজের বিরতি থাকবে ১৫ মিনিট। রমজান মাস অতিবাহিত হওয়ার পর অফিসের সময়সূচি আগের অবস্থায় ফিরে যাবে।

ওদিকে, রমজান মাসে চেক কিয়ারিংয়েরও নতুন সময়সূচি নির্ধারণ করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। নির্দেশনা অনুযায়ী, পাঁচ লাখ টাকার বেশি অংকের চেক ক্লিয়ারিংয়ের জন্য সাড়ে ১১টার মধ্যে পাঠাতে হবে। এসব চেক দেড়টার মধ্যে নিষ্পত্তি হবে। আর যেকোনো রেগুলার চেক দুপুর ১২টার মধ্যে ক্লিয়ারিং হাউজে পাঠাতে হবে। এসব চেক বিকেল ৩টার মধ্যে নিষ্পত্তি হবে। আরটিজিএসের লেনদেন হবে সকাল সাড়ে ৯টা থেকে আড়াইটা পর্যন্ত। তবে কাস্টমস শুল্ক সংক্রান্ত করাদি, ফি, চার্জ প্রভৃতি পরিশোধ ও আন্তঃব্যাংক লেনদেন আরটিজিএসের মাধ্যমে দুপুর আড়াইটা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত পরিশোধ করা যাবে।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code