রমজানে ব্র্যান্ড সার্ভিস অফার নিয়ে এলো অপো

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual5 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা:

Manual2 Ad Code

গ্রাহককে বহুমুখী সেবা দিতে এই রমজানে ব্র্যান্ড সার্ভিস অফার নিয়ে এসেছে বিশ্বের শীর্ষস্থানীয় স্মার্ট ডিভাইস নির্মাতা প্রতিষ্ঠান অপো। অফারটি ২২ এপ্রিল শুরু হয়ে চলবে ২২ মে পর্যন্ত।লকডাউন এর সময় বাড়লে শুধুমাত্র নিবন্ধিত গ্রাহকেরা লকডাউন শেষে ১ মাসের মধ্যে সেবাটি গ্রহণ করতে পারবেন। গ্রাহক সন্তুষ্টির বিষয়টি মাথায় রেখে এমন অফার চালু করেছে অপো। অফারের মধ্যে রয়েছে স্মার্টফোন মেরামত/রক্ষণাবেক্ষণে চার্জের ওপর ৩০ শতাংশ পর্যন্ত এবং সব ইন্টারনেট অব থিংকস (আইওটি) ডিভাইস ও অ্যাকসেসরিজে (এনকো ডব্লিউ১১, ডব্লিউ৫১ ইত্যাদি) এর এর ওপর ৫ শতাংশ ছাড়। তাছাড়া এই সময়ে গ্রাহকরা সার্ভিস সেন্টার থেকে বিনামূল্যে ট্রান্সপারেন্ট ব্যাক কাভার, ফ্রি স্ক্রিন প্রটেক্টর এবং ওয়াইপ ক্লথ পাবেন।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code