রমজানে স্কুল ছুটির আদেশ নিয়ে বিপাকে মন্ত্রণালয়

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual7 Ad Code

বিশেষ প্রতিবেদন: রমজানে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় খোলা রাখার যে সিদ্ধান্ত নিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়, তা স্থগিত করেছেন হাইকোর্ট। আদালতের রায়ের পর এবার করণীয় জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আদেশের কপি পাওয়ার পর বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। আর রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানিয়েছেন,হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহম্মেদ বলেন, রায় বা আদেশের কপি পাইনি। রায় বা আদেশের কপি পেলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক শাহ্ রেজওয়ান হায়াত বলেন, আদেশ পাওয়ার পর আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেবো। এদিকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ মো. সাইফুজ্জামান সাংবাদিকদের বলেন, অ্যাটর্নি জেনারেল নির্দেশনা দিয়েছেন হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আবেদন করার জন্য। আমরা এরইমধ্যে এ বিষয়ে নোট দিয়েছি। সোমবার আপিল বিভাগে আবেদন করা হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code