রসালো লেবু চেনার উপায়

লেখক: Shiuly
প্রকাশ: ২ years ago

Manual2 Ad Code

নিউজ ডেস্ক: লেবু সম্ভবত সবচেয়ে কম মূল্যের ফলগুলোর মধ্যে একটি। এটি সহজলভ্য, সারা বছর পাওয়া যায় এবং এর অসংখ্য ব্যবহার রয়েছে। ভেবে দেখুন, আমাদের দৈনন্দিন জীবনে লেবুর কোনো না কোনো ব্যবহার আছে। আমরা এটি রান্নায়, ঘর পরিষ্কারের ক্ষেত্রে এবং স্বাস্থ্য ও সুস্থতার উদ্দেশ্যে ব্যবহার করি। আর এই কারণেই আমাদের ফল এবং সবজির ঝুড়িতে একগুচ্ছ লেবু সবসময় পাওয়া যাবেই।

Manual3 Ad Code

বাজার থেকে সঠিক ধরনের লেবু বাছাই করাটা অনেক সময় কষ্টসাধ্য হয়ে যায়। অনেক সময় আমাদের কিনে আনা লেবু হয়তো খুব কাঁচা বা অতিরিক্ত পাকা হয়ে যায়, যা রান্নায় ব্যবহার করা অসম্ভব হতে পারে। আপনিও যদি মাঝে মাঝে এমন ভুল করে থাকেন তবে আগেভাগেই জেনে নিন রসালো লেবু চেনার উপায়-

১. ওজন

এটি সম্ভবত রসালো লেবু বাছাই করার সবচেয়ে সহজ উপায়। সব সময় মনে রাখবেন যে লেবু যত ভারী হবে, তত রসালো হবে। সুতরাং প্রতিটি লেবু বাছাই করার সময় সেগুলোর ওজন দেখে নিন। একই আকারের অন্য লেবুর সঙ্গে তুলনা করুন। এতে সহজেই বুঝতে পারবেন কোন লেবুটি বেশি রসালো।

২. আলতো করে চেপে দেখুন

Manual5 Ad Code

এটি আপনাকে খুব সাবধানে করতে হবে। ওজন চেক করার পর লেবু আলতো করে চেপে দেখুন নরম হয়েছে কিনা। নরম লেবু মানে বেশি রসালো এবং ব্যবহারের জন্য প্রস্তুত। তবে মনে রাখবেন, ফলটি খুব জোরে চাপবেন না কারণ তাতে এটি সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যেতে পারে।

৩. লেবুর খোসা

লেবু বাছাই করার সময় সেটির খোসা পরীক্ষা করুন। যদি লেবুর ত্বক খসখসে দেখায় তাহলে বুঝবেন, ফলটি পুরোপুরি পরিপক্ক হয়নি। লেবু এমন হলে তা রেখে অন্য লেবুর খোঁজ করুন যার খোসা মসৃণ। লেবু পরিপক্ক হলে খোসাও মসৃণ হয়। আর পরিপক্ক লেবু মানে তাতে রসও বেশি থাকবে।

৪. রঙ

এর পরে লেবুর রঙ খেয়াল করতে হবে। উজ্জ্বল এবং হালকা হলুদ দেখতে হলে সেই লেবু বাছাই করুন। কারণ এ ধরনের লেবু পরিপক্ত ও রসালো হবে। তাই লেবুর রঙের দিকে ভালোভাবে নজর দিন। তবে খুব বেশি হলুদ হয়ে গেলে সেই লেবু কিনবেন না। কারণ তাতে লেবু অতিরিক্ত পাকা হতে পারে।

৫. দাগ

Manual5 Ad Code

রঙের পাশাপাশি দাগের দিকেও খেয়াল করুন। অনেক সময় অতিরিক্ত পাকা লেবুতে বাদামি হয়ে যায়। এ ধরনের দাগ থাকার মানে হলো লেবুটি খুব দ্রুতই খাওয়ার অযোগ্য হয়ে যাবে। এ ধরনের লেবু কাটা হলে সুগন্ধের বদলে এক ধরনের দুর্গন্ধ বের হতে পারে।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code